অঝোর ধারায় বৃষ্টি নামা দরকার বেদনাকে ধুয়ে নিতে অনেক কষ্টের পাথর গলা দরকার অভিমানকে ছুঁয়ে দিতে সবগুলো মত এক হওয়া দরকার ব্যর্থতাকে নুয়ে দিতে ত্রিশকোটি হাত বাড়িয়ে দেয়া দরকার আকাঙ্খার বীজ রুয়ে দিতে পনর কোটি কণ্ঠ ধ্বণিত হওয়া দরকার বিশ্বব্যাংককে কয়ে দিতে, আমরাও পারি ফিলিস্তিন কাশ্মীর যা পারেনি চল্লিশ বছরে। আমরা পেরেছিলাম মাত্র নয় মাসে এক লক্ষ ছাব্বিশ হাজার বর্গমাইলের পতাকা বানাতে। এখন অতি সামান্য সে-তো! পদ্মার উপরে একটি সেতু। শুধু একটি আহবান ছিলো দরকার যার যা কিছু আছে তাই নিয়ে আস আরেকবার মোয়াজ্জিনের সে আযান হয়ে গেছে এখন শুধু জেগে উঠা দরকার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আহমেদ সাবের
কবির আশাবাদিতা মুগ্ধ করল। "ফিলিস্তিন কাশ্মীর যা পারেনি চল্লিশ বছরে। / আমরা পেরেছিলাম মাত্র নয় মাসে"। "ত্রিশ কোটি হাত " ঐক্যবদ্ধ হোক।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।